আশ্রয় কেন্দ্র থেকে পালিয়ে আসা শিশুসহ ৯ রোহিঙ্গা আটক

আপডেট : ০৫ জুলাই ২০২২, ১১:৪২ এএম

নোয়াখালীতে আশ্রয় কেন্দ্র থেকে পালিয়ে আসা শিশুসহ ৯ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার (৪ জুলাই) জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট রাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রাত ১০টার দিকে পুলিশে সোপর্দ করা হয়। তাদের মধ্যে দুই নারী, চার শিশু ও তিন যুবক রয়েছে।  

উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিদার হোসেন সৌরভ জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে ৯ জন রোহিঙ্গা চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট রাস্তার মাথা এলাকায় আসে। তখন হাতে-পায়ে কাদা মাখা অবস্থায় তারা এলাকায় ঘোরাফেরা করেছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে। পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। 

আরও পড়ুন: বাঁচানো গেলো না নিজ শরীরে আগুন দেওয়া সেই ব্যবসায়ীকে

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাদেকুর রহমান বলেন, আটক রোহিঙ্গারা জানান, চট্রগ্রামের চকরিয়া এলাকায় তাদের আত্মীয় থাকে। তাদের সঙ্গে দেখা করতে ভাসানচর আশ্রয়ণ ক্যাম্প থেকে দালালের সহযোগিতায় পালিয়ে এসেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  


একাত্তর/এসি

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর