উদ্ধারকৃত ১৩টি বন্যপ্রাণী করমজলে অবমুক্ত

আপডেট : ০৫ জুলাই ২০২২, ০৮:১৭ পিএম

খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন জায়গা থেকে জব্দকৃত আট প্রজাতির ১৩টি বন্যপ্রাণী সুন্দরবনের করমজল বন্যপ্রাণী ও পর্যটক কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে। 

মঙ্গলবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে এ প্রাণীগুলো করমজলে অবমুক্ত করা হয়েছে।

জানা গেছে, কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকার মিনি পার্ক, রিসোর্ট ও ধনী ব্যক্তিদের বাড়ীতে বেআইনিভাবে রাখা এ প্রাণীগুলো জব্দ করে বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট। 

বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গা বেআইনিভাবে আটকে রাখা সুন্দরবনের নানা প্রজাতির প্রাণী উদ্ধার করে তাদের সঠিক পরিবেশে ফিরিয়ে দেয়ার কাজ করে আসছে। 

তিনি জানান, গত কয়েকদিন ধরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে আট প্রজাতির ১৩টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি মদনটাক, তিনটি কালিম পাখি, একটি মাছ মোরাল, একটি অজগর, একটি কেউটে সাপ, দুইটি বানর, একটি মেছো বিড়াল ও তিনটি তক্ষক। 

এগুলো মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি। 

এ সময় করমজল বন্যপ্রাণী ও পর্যটক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবিরসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 


একাত্তর/জো 

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর