মোল্লাহাটে আড়াই হাজার ইয়াবাসহ একজন আটক

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৫:৫০ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে দুই হাজার ৬৯০ পিস ইয়াবাসহ মো. নাজের মোল্লা (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬।

মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার কামারগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে দুই হাজার ৬৯০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও নগদ ৪৫০ টাকা জব্দ করে র‍্যাব সদস্যরা।

জানা গেছে, আটক মো. নাজের মোল্লা মোল্লাহাট উপজেলার কামারগ্রামের বাসিন্দা।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামারগ্রাম এলাকায় অভিযান চালিয়ে নাজের মোল্লাকে আটক করা হয়। 

বুধবার (৬ জুলাই) তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর