বন্য হা‌তির কারণে ক্ষতির শিকার কৃষকরা পে‌ল আড়াই লক্ষ টাকা

আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৭:০৮ পিএম

শেরপুরের শ্রীবরদীতে বন্য হা‌তির কারণে ফসলি জমি ক্ষ‌তিগ্রস্থ হওয়া ১৩ জন কৃষককে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করেছে শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব চেক বিতরণ করেন উপ‌জেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম, বন প্রহরী মোয়াজ্জেম হোসেনসহ উপকারভোগিরা।

বন বিভা‌গের তথ‌্য ম‌তে, রাণীশিমুল ইউনিয়নের সরোয়ার হোসেন, জহিরুল ইসলাম, মাহবুব রাশেদ, ছাহেরা বানু, রাকিব হোসেন, আক্কাস আলী, সোনার উদ্দীন, সামছুল হক, আলতাফ হোসেন, আব্দুল আলম শেখ, হাবিবুর রহমান ও হাবিজল এসব চেক গ্রহণ ক‌রেন।

বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম ব‌লেন, শ্রীবরদী উপ‌জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকার মোট ৪৮ জন কৃষক ক্ষতিপূরণের আবেদন ক‌রেন। এসব আবেদন যাচাই-বাছাই শে‌ষে ১৩ জ‌নের আবেদন স‌ঠিক পাওয়া যায়। প‌রে ওই ১৩ জন‌কে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।


একাত্তর/এসএ

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে সরকার তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে।
হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসের খাদ্য কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
গোপালগঞ্জে পিঠে থাকা মাহুতকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মেরে ফেলেছে একটি হাতি। মাহুতর সহকারীর ভাষ্য, নিয়ন্ত্রণ করতে না পারায় হাতটি এমন ঘটনা ঘটিয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর