শুঁড়ে পেঁচিয়ে মাহুতকে আছড়ে মারলো হাতি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম

গোপালগঞ্জে পিঠে থাকা মাহুতকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মেরে ফেলেছে একটি হাতি। মাহুতর সহকারীর ভাষ্য, নিয়ন্ত্রণ করতে না পারায় হাতটি এমন ঘটনা ঘটিয়েছে।

মঙ্গলবার সকালে জেলার কোটালিপাড়া উপজেলার হিরোন ইউনিয়নের পোরসাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহুতর নাম নজরুল ইসলাম। তবে তার ঠিকানা বিস্তারিত জানা যায়নি। 

কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, একটি স্কুলে হাতিটি নিয়ে রাত যাপন করেন নজরুল। সকালে হাতি নিয়ে গ্রামের একটি বাড়িতে যান তিনি। এসময় একটি টিফিন বাটি তুলতে নেয় হাতিটি। নজরুল বাঁধা দিতে হাতির মাথায় আঘাত করলে প্রাণীটি ক্ষিপ্ত হয়ে পিঠ থেকে শুঁড় দিয়ে টেনে নামিয়ে পা চাপা দিয়ে হত্যা করে। পরে মাহুতর সহকারী হাতি নিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয় প্রশাসনসহ বন বিভাগের কর্মকর্তারা তাকে আটক করে। 

ওসি জানান, হাতিটি নিজেদের হেফাজতে নিয়ে গাজীপুর থেকে বনবিভাগের একটি দল গোপালগঞ্জের দিকে রওনা হয়েছে।

একাত্তর/এসি
গোপালগঞ্জে ডিবি পুলিশের এক অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাট্যাবলেট, নগদ সাড়ে চার লাখ টাকা এবং একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ উজ্জল মোল্লা ও তার প্রধান...
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এক যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাসের আরও ২০ যাত্রী গুরুতর আহত...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যালয় প্রাঙ্গণে এক স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে দেবদারু গাছের সঙ্গে বেঁধে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। পরে সেই নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর