হাঁসের বাচ্চা খেতে গিয়ে ধরা পড়লো বাচ্চা অজগর

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১০:৩৯ পিএম

মোংলায় সুন্দরবন ইউনিয়নের গোড়াবুড়বুড়িয়া গ্রামে এবার হাঁসের খোপ থেকে অজগর উদ্ধার করেছে বনবিভাগ। 

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে ফরিদ শেখের হাঁস-মুরগি রাখার খোপ (ছোট ঘর) থেকে এ অজগরটি উদ্ধার করে সুন্দরবনের অভ্যন্তরে ছেড়ে দেয়া হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের কাটাখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে খোপে ঢুকে হাঁসের বাচ্চা খেতে থাকে একটি অজগর সাপ। হাঁসের বাচ্চা ধরে ধরে খেতে দেখে ওই বাড়ীরসহ আশপাশের লোকজন জড়ো হয়ে সাপটিকে মেরে ফেলতে উদ্যত হয়। 

তিনি আরও জানান, খবর পেয়ে বনবিভাগের সদস্যরা সেখানে থেকে সাপটি উদ্ধার করে। উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় প্রায় ৪ ফুট। পরে সেটিকে কাটাখালী অফিস সংলগ্ন বনের মধ্যে ছেড়ে দেয়া হয়েছে বলেও জানান এই বন কর্মকর্তা।

এর আগে, বুধবার দুপুরে একই গ্রামের একটি বসতঘর থেকে আরেকটি অজগর উদ্ধার করে বনবিভাগ। সেটিও বসতঘরে ঢুকে মুরগি ধরে খেয়ে ফেলে।


একাত্তর/জো 

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর