ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০৯:০৫ এএম

ঈদ যাত্রার শেষ সময়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। শুক্রবার (৮ জুলাই) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে সদর উপজেলার রসুলপুর পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

গতকাল বৃহস্পতিবার (৭ জুলাই) মধ্যরাতে বঙ্গবন্ধু সেতুর ১৮ নম্বর পিলারের কাছে দুর্ঘটনার কারণে যানচলাচল বন্ধ ও গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এমন যানজট তৈরি হয়েছে। যানজটের কারণে ঘরমুখো মানুষ বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। গন্তব্যে যেতে অনেক সময় লাগছে। সড়কে আটকে রয়েছে গরুবাহী অনেক ট্রাক।

উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংকরোড দিয়ে ধীরগতিতে চলাচল করছে।

জোকারচর এলাকায় আটকে থাকা পাবনাগামী বাসচালক রাসেল মিয়া বলেন, সড়কে প্রচুর গাড়ি। ৫ কিলোমিটার আসতে এক ঘণ্টা সময় লেগেছে।

জুই নামের একজন নারী যাত্রী বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে পাবনা যাচ্ছি। যানজটে আটকে থেকে আমার তিন বছরের মেয়ের খুব কষ্ট হচ্ছে। তা দেখে আমারও খুব খারাপ লাগছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.আতাউর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুর উপর দুর্ঘটনা ও রাতে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। তবে যানবাহন যানচলাচল করছে। সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



একাত্তর/এআর

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাত স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর