দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০১:৩৮ পিএম

সারাদেশে রোববার (১০ জুলাই) ঈদুল আযহা উদযাপন হওয়ার থাকলেও সৌদি আরবের সাথে মিল রেখে কয়েকটি জেলায় শনিবারই পালিৎ হচ্ছে মুসলমানদের প্রধান এই ধর্মীয় উৎসব। 

চট্টগ্রামঃ চট্টগ্রামের ৮ উপজেলার ৫০টি গ্রামে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। গ্রামগুলো হলো-সাতকানিয়া উপজেলার মীর্জারখীল, চরতি, সুইপুর, ঘাটিয়াডাঙ্গা, কেরানীহাট, পটিয়া উপজেলার কালারপোল, হাইদগাঁও, বাহুলী, চন্দনাইশের কাঞ্চননগর, পশ্চিম এলাহাবাদ, পূর্ব এলাহাবাদ, মুরাদাবাদ, লট এলাহাবাদ, আনোয়ারার তৈলারদ্বীপ, বরুমছড়া, বারখাইন, সরকারহাট, গহিরা, বারশত, বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ, খরণদ্বীপ, পূর্ব গোমদন্ডী, পশ্চিম কধুরখীল। এ ছাড়া দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর, চাম্বল, শেখেরখীল, পুঁইছড়ি, ডোংরা এবং লোহাগাড়ার ধর্মপুর ও কলাউজান। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী যুগান্তরকে বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে মীর্জারখীল দরবার শরিফের অনুসারীরা সকালে ঈদের নামাজ আদায় করেন ও পশু কুরবানি দেন। স্থানীয়রা জানান, প্রায় দুশ বছর আগে জাহাঁগিরিয়া (র.) পীর সাহেব তার মুরিদদের নির্দেশ দিয়েছিলেন সৌদি আরবে যেদিন চাঁদ দেখা যাবে পরদিন থেকেই বিশ্বের সবখানে রোজা পালন শুরু হবে। একই নিয়মে ঈদুল ফিতর এবং ঈদুল আজহাও পালন করতে হবে। এরপর থেকেই চাঁদ দেখার ওপর নির্ভর করে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মির্জারখীল দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের রীতি অনুসারে রোজা ও দুটি ঈদ উদযাপন করে আসছেন।

বরিশালঃ বরিশাল মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৫ হাজার পরিবার আজ ঈদুল আজহা উদযাপন করছে। এজন্য অর্ধশতাধিক মসজিদে ঈদুল আজহার জামাতের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী হাজিবাড়ির জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ কমিটির সভাপতি আমীর হোসেন জানান, ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাজকাঠীসহ আশপাশের প্রায় ৫০০ পরিবার শনিবার (আজ) ঈদ পালন করছে।

তিনি বলেন, ওয়ার্ডের যেসব পরিবার আগাম ঈদ পালন করছে তারা চট্টগ্রামের চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরিফের অনুসারী।

২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরীবাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদের সভাপতি মমিন উদ্দিন কালু জানান, তারা শনিবার (আজ) সকাল ৮টায় ঈদের নামাজ পড়েছেন। ২৬ নম্বর ওয়ার্ডেও আজ ঈদ উদযাপন করছে প্রায় ১ হাজার পরিবার। নগরীর ২২ নম্বর ওয়ার্ড ও দপদপিয়া এলাকার পাঁচশতাধিক পরিবার আজ ঈদ উদযাপন করছে।

জেলার বাবুগঞ্জ উপজেলায় চন্দনাইশ দরবার শরিফের অনেক অনুসারী রয়েছে বলে জানান উপজেলার খানপুরা গ্রামের আব্দুর রশীদ শিকদার স্মৃতি জামে মসজিদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। তিনি বলেন, বাবুগঞ্জের খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ ৫-৬টি গ্রামের এক হাজারের বেশি পরিবার শনিবার (আজ) ঈদ উদযাপন করছে। এ ছাড়া জেলার মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামের দুই হাজার মানুষ আজ ঈদুল আজহা উদযাপন করছেন।

পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনিপাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, সাবুপুরা ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার লালুয়া, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, উত্তর লালুয়া, মাঝিবাড়ি, টিয়াখালীর, ইটবাড়িয়া, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুড়তলি, মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী, গলাচিপার ছোটবাইশদিয়া, রাঙ্গাবালী কাটাখালী এলাকার অনেকে আজ ঈদুল আজহা উদযাপন করছে।

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১০টি গ্রামের মানুষ আজ ঈদুল আজহার উদযাপন করছে। উপজেলার মাইটকোমরা গ্রামের বাসিন্দা কাজী সোহান জানান, মাইটকুমড়া জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হয়।

চাঁদপুর: চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সৌদি আরব বিশ্বের সঙ্গে মিল রেখে হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রার হামিদিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা আবু ইছহাক ১৯২৮ সালে এ প্রথা চালু করেন। সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হয় সাদ্রা দরবার শরিফ মাঠে। সাদ্রা ছাড়াও চাঁদপুরের যেসব গ্রামে ঈদ উদযাপিত হবে তা হলো হাজীগঞ্জের হুরুমচাইল, অলীপুর, বেলচোঁ, জাকনি, বাসারা, কাঁসারা, হোটনী, বেলচোঁ, মুন্সীরহাট, উচ্চঙ্গা, দক্ষিণ বলাখাল, প্রতাপপুর, রামচন্দ্রপুর, মেনাপুর, শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম।

মাদারীপুর: মাদারীপুরের ৪০ গ্রামে ঈদ-উল আযহা পালিত হচ্ছে। শনিবার সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। 

ঈদের জামাতের আগে (বয়ান) আলোচনা করা হয়। শুক্রবার সৌদি আরবের মক্কা শরিফে পবিত্র হজ পালিত হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের প্রায় দেড় কোটি মুসলমান কুরবানির ঈদ পালন করছে। তাদের সঙ্গে মাদারীপুর জেলার ৪০ গ্রামেও ঈদ-উল আযহা পালিত হচ্ছে। 

এছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, দিনাজপুর জেলার কয়েকটি স্থানে আজ ঈদ উদযাপন হবে।

সাতক্ষীরা: সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ ঈদুল আযহা উদযাপিত হচ্ছে।  

শনিবার (৯ জুলাই) সকাল আটটায় গ্রামগুলোর বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদা করা হয়। শেষে মুসুল্লিরা পশু কোরবানি করেন।

বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোহাব্বত আলী জানান, ঈদের নামাজে সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়–খালি, মিরগিডাঙ্গা, খুলনার পাইকগাছাসহ প্রায় ২০ গ্রামের মানুষ অংশ গ্রহণ করেন। 

এদিকে মুসল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা ও ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন। 

নিজস্ব সংবাদদাতা (রাঙ্গাবালী) পটুয়াখালী

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রতি বছরের মতো এবারও ঈদুল আযহার নামাজ আদায় করেছেন কাদরিয়া-চিশতিয়া তরিকার অনুসারীরা। শনিবার সকাল সাড়ে আটটায় উপজেলার সাতটি শাহ সুফি মমতাজিয়া মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।

কাদরিয়া-চিশতিয়া তরিকার অনুসারীরা জানান, আজ পশুরবুনিয়া শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ, চর যমুনা শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ, সেনের হাওলা দালাল বাড়ি শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ, উত্তর পশুরবুনিয়া শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ, নিজ হাওলা শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ,  ফুলখালী শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ ও কোড়ালিয়া শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত  হয়েছে। 

আগাম এ  ঈদ পালনকারীরা সবাই কাদরিয়া-চিশতিয়া তরিকার চট্টগ্রাম চন্দনাইশ জাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী। 

কাদরিয়া-চিশতিয়া তরিকার অনুসারী রাঙ্গাবালী জাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন শাহিন বলেন,  উপজেলার সাতটি গ্রামের শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।  ঈদ জামাতের সময় ছিল সকাল সাড়ে আটটা। 


একাত্তর/এসএ/এসি

সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করবে।
‎প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। 
ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আগামীকাল শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর