রাইসকুকারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০২২, ০৮:৫২ পিএম

শেরপুরের নকলায় রাইসকুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হ‌য়ে‌ছে। 

রোববার (১০ জুলাই) উপজেলার মধ্য নকলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত গৃহবধূ রাজিয়া বেগম কালনী (৩৮) ওই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। তি‌নি দুই সন্তানের জননী ছিলেন।  

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদুল আজহার নামাজ পড়ার উদ্দেশ্যে পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি থেকে বেরিয়ে গেলে রাজিয়া রাইসকুকারে রান্না করতে যায়। কিন্তু আগে থেকে বিদ‌্যুতা‌য়িত হয়ে থাকা রাইসকুকা‌রে হাত দেওয়া মাত্রই তি‌নি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নকলা থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) তাপস কুমার বণিক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে রাজিয়ার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দা‌য়ের হয়েছে।


একাত্তর/জো 

শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচ থেকে ড্রামবন্দী এক নারীর মরদেহ উদ্ধারের লোমহর্ষক রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অনৈতিক কাজের পারিশ্রমিক নিয়ে বিরোধের জেরে ঢাকায় ওই নারীকে...
ভারত সীমান্তঘেঁষা শেরপুরের গারো পাহাড়ের বারোমারী সাধু লিওর ধর্মপল্লীতে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ক্যাথলিক খ্রিষ্টধর্মাবলম্বীদের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ তীর্থোৎসব শুরু হয়েছে। 
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী ও প্রস্তুত রয়েছে এবং শত্রুকে বড় ধরনের পিছু হটতে বাধ্য করতে সম্পূর্ণ প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নজরদারি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রণালীটি অতিক্রমকারী সব নৌযানকে ইরানের সশস্ত্র...
প্রথমার্ধের বিবর্ণ পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। বদলি হিসেবে নেমে জুড বেলিংহ্যামের অবিশ্বাস্য গোল এবং কিলিয়ান এমবাপ্পের জোড়া লক্ষ্যভেদে পিএসভি আইন্দহোভেনকে ৫-১ গোলে হা্রিয়েছে হোসে...
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১২ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর