মার্কিন নৌ অবরোধ নিয়ে উদ্বিগ্ন নয় ইরান

বিকল্প সীমান্তে পণ্য খালাস!

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

মার্কিন নৌ অবরোধ নিয়ে তেহরান মোটেও উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। বুধবার তিনি বলেন, দেশের অন্যান্য সীমান্ত দিয়ে পণ্য পরিবহন ও খালাস উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং কৌশলগত পণ্যের মজুত ও সরবরাহ পর্যাপ্ত রয়েছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধের প্রভাবে ইরান গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মুদ্রাস্ফীতির মুখে পড়েছে, যেখানে খাদ্যপণ্যের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। এর আগে গত জুলাই মাসে ইরানি বন্দরগুলোর ওপর পুনরায় নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি চলতি মাসের শুরুর দিকে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রী পরিবহন রুখতে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ গঠনের ঘোষণা দেয় ওয়াশিংটন।

এ প্রসঙ্গে মোহাম্মদ রেজা আরেফ বলেন, দেশের দক্ষিণ দিক ছাড়া অন্যান্য সীমান্ত দিয়ে পণ্য খালাস ও শুল্ক ছাড়করণের হার বেড়ে যাওয়া স্পষ্ট বার্তা দেয় যে শত্রুপক্ষের নৌ অবরোধ নিয়ে তেহরান উদ্বিগ্ন নয়। সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান না দিলেও তিনি দাবি করেন, কৌশলগত পণ্যের মজুত অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ আছে।

ইরানের পরিসংখ্যান কেন্দ্রের (স্ট্যাটিস্টিক্যাল সেন্টার অব ইরান) তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে দেশটিতে ভোক্তা মূল্যসূচক আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে এবং বার্ষিক গড় মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮ শতাংশে। বিশেষ করে খাদ্য ও পানীয় পণ্যের দাম আগের বছরের তুলনায় ১১২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাজার পরিস্থিতি সামাল দিতে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আরেফ জানান, অন্তত আগামী তিন মাস নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন আর না বাড়ে, সে লক্ষ্যে সরকার কাজ করছে। অন্যদিকে এক পৃথক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বাজেট বরাদ্দ ও জ্বালানি সাশ্রয় থেকে প্রাপ্ত অর্থ আরও বেশি করে ব্যয় করার পরিকল্পনা নিয়েছে।

তথ্যসূত্র: রয়টাসর্স

 

একাত্তর/এআরএস
হরমুজ প্রণালীর অননুমোদিত বা নিষিদ্ধ রুট ব্যবহার করে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। বুধবার, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নজরদারি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রণালীটি অতিক্রমকারী সব নৌযানকে ইরানের সশস্ত্র...
চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ বছরের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া বার্ষিক ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা ওয়াশিংটন বন্ধ করতে পারবে...
হিজাব ছাড়া স্লিভলেস পোশাক পরে অনলাইনে গান গাওয়ার চরম মূল্য দিতে হলো ইরানের জনপ্রিয় ২৯ বছর বয়সী গায়িকা পারাস্তু আহমাদি ও তার কনসার্ট দলের চার সদস্যকে। সোমবার ইরানের কোম শহরের ক্রিমিনাল সেন্টেন্স...
হরমুজ প্রণালীর অননুমোদিত বা নিষিদ্ধ রুট ব্যবহার করে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। বুধবার, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য...
পোশাক শ্রমিকদের ন্যূতম মজুরি এখন ১৭ হাজার টাকা। যা কার্যকর হবে আগামী মাস থেকেই। এই বেতন আগের চেয়ে বাড়লো সাড়ে ৪ হাজার বা ৩৬ শতাংশ। মঙ্গলবার ১৪ ঘণ্টার দীর্ঘ আলোচনা, দর কষাকষির ও যাচাই বাছাই শেষে,...
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী ও প্রস্তুত রয়েছে এবং শত্রুকে বড় ধরনের পিছু হটতে বাধ্য করতে সম্পূর্ণ প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নজরদারি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রণালীটি অতিক্রমকারী সব নৌযানকে ইরানের সশস্ত্র...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর