লাকসা‌মে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত

আপডেট : ১১ জুলাই ২০২২, ০৫:২৫ পিএম

কুমিল্লার লাকসামে ট্রেনের ছাদ থেকে পড়ে এক কি‌শো‌রের মৃত্যু হয়েছে। 

সোমবার (১১ জুলাই) বেলা সাড়ে ১২টায় লাকসাম রেলওয়ে জংশনের অদূরে চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।  

নিহত কিশোরের নাম মেহেদী হাসান (১৫)। সে ফেনীর দেবীপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। 

এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার উপ-পরিদর্শক সুনীল চন্দ্র সূত্রধর জানান, সাড়ে বারোটায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় এক কিশোরের। ট্রেনটি লাকসাম জংশনের অদূরে চাঁদপুর রেলগেট এলাকায় আসলে হাত ফসকে ট্রেনের নিচে পড়ে যায় ওই কিশোর।

তিনি আরও জানান, তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে এক‌টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর