যশোরে যুবদল নেতা হত্যায় তিনজন গ্রেপ্তার

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৪:৩০ পিএম

যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার (১৩ জুলাই) রাতে যশোর শহরের টিবি ক্লিনিক পাড়া ও খুলনার দিঘলিয়া বারাকপুর এলাকায় অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামি রায়হান ও এজাহারভুক্ত ৭ নম্বর আসামি ইছামীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। 

এদিকে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ধনি হত্যায় জড়িত আরেক সন্দেহভাজন আল আমিনকে আটক করে। পরে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। 

গত ১২ জুলাই বেলা পৌনে ১২টার সময় যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে যুবদল নেতা বদিউজ্জামান ধনিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

পরে নিহতের ভাই ও বিএনপি কর্মী মনিরুজ্জামান বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় প্রধান আসামি করা নগর বিএনপির নেতা শামীম আহম্মেদ মানুয়াকে।

পুলিশ সুপার জানান, দলীয় অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত যুবদল নেতা ধনির সাথে একই এলাকার সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী শামীম আহমেদ মানুয়ার মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলে আসছিল। তাছাড়া মানুয়ার জামাই ইয়াসিন গত ফেব্রুয়ারি মাসে খুন হন। ধনি ওই মামলার আসামি ছিল।

আরও পড়ুন: ডাচ বাংলার ১৯ লাখ টাকা ছিনতাই, চারজন গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এসব দ্বন্দ্বের জেরেই মানুয়ার নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ মামলার প্রধান আসামি রায়হান শামীম আহমেদ মানুয়ার ভাগ্নে।

পুলিশ জানায়, নিহত ধনির বিরুদ্ধে দুইটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা, সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে আরও দুইটি মামলাসহ মোট ১২টি মামলা ছিল। আর গ্রেপ্তার রায়হানের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজির চারটি মামলা বিচারাধীন রয়েছে। 


একাত্তর/এসজে 
যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর