যশোরে প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১২ জুলাই ২০২২, ০৫:২৮ পিএম

যশোরে প্রকাশ্যে নিজ বাড়ির সামনে জেলা যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের কাছে এ হামলার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বদিউজ্জামান ধনী (৫০)। তিনি ওই এলাকার বাসিন্দা ও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বাড়ির সামনের স্ত্রীর সঙ্গে দাঁড়িয়েছিলেন বদিউজ্জামান। এ সময় চার-পাঁচজনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান। 

নিহতের শ্যালক তপুর দাবি, এলাকায় আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে মনোয়ার নামে এক ব্যক্তি তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ফিরোজ কবীর জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: স্ত্রীর মরদেহ হাসপাতালে ফেলে পালানোর অভিযোগ

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যা ঘটে থাকতে পারে। ঘটনার পর পরই পুলিশের একাধিক টিম অপরাধীদের ধরতে তৎপর হয়েছে। এ হত্যায় জড়িত একজনের নাম উঠে এসেছে। তাকে আটক করতে পারলে হত্যার কারণ জানা যাবে।


একাত্তর/এসি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
লক্ষ্মীপুরে একটি ভাড়া বাসায় ঢুকে মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর