মোংলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০২:২০ পিএম

মোংলায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া এলাকার তেলিখালী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত দুই শিশু উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া এলাকার তেলিখালী গ্রামের বাসিন্দা দিনমজুর দেলোয়ার শেখের শিশু পুত্র জিম (০৫) ও তার ভাইপো লাভলু শেখের শিশু কন্যা বৃষ্টি (০৪)। 

নিহত শিশুদের পরিবার জানায়, জিম ও বৃষ্টি তাদের বাড়ির উঠানে খেলছিল। খেলার কোন এক ফাঁকে পুকুর থেকে পানি তুলতে গিয়ে পানিতে পড়ে যায় তারা। পরে বাড়ীর উঠানে তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে জীমকে পুকুরে ভেসে থাকতে দেখে সেখান থেকে তাকে উদ্ধারের পর বৃষ্টিকেও পুকুরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়। 

উদ্ধারের পর ওই দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম জানান, পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। পরে মৃত অবস্থায় শিশুদের স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন তাদের।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত শিশুদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো 

যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর