সেলফি তুলতে গিয়ে মাছের ঘেরে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১০:১৭ এএম

কক্সবাজারে তিন বন্ধু মিলে সেলফি তুলতে গিয়ে পা পিছলে মাছের ঘেরে ডুবে যাওয়ার পর নিখোঁজ কলেজছাত্র ফয়সাল নেওয়াজের মরদেহ উদ্ধার করেছে সৈকতের লাইফগার্ড কর্মীরা।

নিখোঁজের প্রায় পাঁচ ঘণ্টা পর শুক্রবার (১৫ জুলাই) রাত সোয়া ১০টার দিকে শহরের পেশকার পাড়ার ওই মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ ফয়সাল টেকপাড়া এলাকার শফি আলমের ছেলে। তিনি চট্টগ্রাম কমার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

নিহত ফয়সালের সাথে থাকা বন্ধু রাকিব জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তিন বন্ধু মিলে পার্শ্ববর্তী মাছের ঘেরে ঘুরতে যান। সেখানে সেলফি তুলতে গিয়ে ফয়সাল পা পিছলিয়ে ঘেরের পানিতে পড়ে যান। 

আরও পড়ুন: সোমেশ্বরীতে নৌকা-বাল্কহেড সংঘর্ষে যুবক নিখোঁজ

রাকিব আরও বলেন, বাকী বন্ধুরা সাঁতার না জানায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। দ্রুত তলিয়ে যাওয়ায় তাকে আটকানোও যায়নি।

কক্সবাজার পৌরসভার কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল জানান, মাছের ঘেরে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে সাথে সাথে স্থানীয় লোকজন ছুটে আসে। তারা ঘেরে নেমে অনেকক্ষণ ধরে খোঁজ করেও তার সন্ধান পায়নি। এক পর্যায়ে লাইফগার্ড কর্মীদের খবর দেয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।


একাত্তর/এসজে
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর