রংপুরে সস্তা দামে পশুর চামড়ার বিক্রি, ব্যবসায়ীরা বিপাকে

আপডেট : ১৭ জুলাই ২০২২, ০২:৫৬ পিএম

রংপুর অঞ্চলে এবার কোরবানীর চামড়ায় সরকারী দাম নির্ধারণের পরেও সস্তা দামে কেনাবেচা হয়েছে পশুর চামড়ার। সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম পাননি সাধারণ মানুষ। 

প্রতিবছরের চেয়ে এবার ঈদুল আজহায় এই অঞ্চলে কোরবানি দেয়ার পশু মজুদ ছিলো ১৮ লাখেরও বেশি। আর ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী এক সপ্তাহের মধ্যে ১২ থেকে ১৪ লাখ চামড়া খুচরা ব্যবসায়ীদের থেকে ব্যাপারীদের হাতে বিক্রি হলেও এবার চলতি মৌসুমে এক লাখ চামড়াও বিক্রি হয়নি আর সংগ্রহ হয়েছে মাত্র ৮ লাখ চামড়া।

চামড়া ব্যবসায়ী হাফিজুর রহমান বলছেন, রংপুরের তারাগঞ্জের হাড়িয়ালকুঠি থেকে চামড়া হাটে এসেছিলেন চামড়া বেঁচতে। ২০০টি চামড়ার মধ্যে লোকসানে বেঁচতে পেরেছেন মাত্র ১৪০টি। আর লবণের দাম বৃদ্ধি এবং লেবার খরচ দিয়ে তার লোকসান এখন ৩০ হাজার টাকা।

এ হাটে তার মতো দেড় হাজার খুচরা ব্যবসায়ীরও একই অবস্থা। চিন্তায় কপালে ভাঁজ। শেষ পর্যন্ত চামড়া বেঁচতে পারবেন কিনা জানেন না তারা। 

ব্যবসায়ী মাহমুদ হাসান বলছেন, ট্যানারী মালিকদের থেকে তাদের পাওনা টাকার পরিমাণ প্রায় দুশো থেকে আড়াইশো” কোটি টাকা। আর হাট ইজারাদাররা বলছেন, এ হাটে ৭০ থেকে ৮০ হাজার চামড়া উঠলেও বিক্রি হয়েছে মাত্র সাত হাজার টাকায়। 

ব্যবসায়ী নেতারা আরও জানান, সিন্ডিকেট করে দাম কমার কারণেই ঈদের চামড়ার ৪০ শতাংশই সীমান্ত চোরাচালানিদের দখলে চলে গেছে। আর তাই সরকারি ভাবে এ বিষয়ে কোনো উদ্যোগ না নিলে চামড়া শিল্প দিন-দিন ধবংস হয়ে যাবে।

একাত্তর/ এনএ

দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার মোকাম যশোরের রাজারহাটে। ঈদের পর, প্রথম হাটে অল্প চামড়া নিয়ে ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা এলেও, নির্ধারিত দামের চেয়ে কম দামে বিক্রি হয়েছে গরুর চামড়া। আর, ছাগলের...
যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত পথ দিয়ে ভারতে চামড়া পাচার ঠেকাতে সতর্কতা জারি করেছে ৪৯ ও ২১ বিজিবি ব্যাটালিয়ন। এরই মধ্যে সীমান্তের অনেক স্পর্শকাতর পয়েন্টে বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি ও লোকবল।...
দেশে যে পরিমাণে সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে তা মেনে নেওয়ার মতো না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন। একইসঙ্গে তিনি বলেন, দেশে সবকিছুর দাম বৃদ্ধির পিছনে কোনো একটা কারসাজি...
জ্বালানি তেলের দাম বাড়ায় 'সবজি ভাণ্ডার' নামে পরিচিত মানিকগঞ্জ থেকে চট্টগ্রাম পর্যন্ত পণ্য পরিবহনের খরচ ট্রাক প্রতি বেড়েছে আড়াই হাজার টাকা।এই বাড়তি খরচ শেষ পর্যন্ত গুণতে হচ্ছে ভোক্তাদেরই। একই...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর