ভাসুরের ঘর থেকে কিশোরী নববধূর মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৩:৫৬ পিএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভাসুরের শয়নঘর থেকে এক কিশোরী নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৭ জুলাই) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামে নিজ বাড়ির ভাসুরের ঘর থেকে দুলালী বেগম (১৫) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে রবিউল ইসলামের (২০) স্ত্রী এবং আব্দুল কাদেরের ছোট ভাই নুরুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিউল ইসলামের সাথে তার চাচাত বোন নুরুল হকের মেয়ে দুলালী বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অপ্রাপ্তবয়স্ক হলেও গত বছর তাদের বিয়ে দিতে বাধ্য হয় উভয় পরিবার। এরপর তারা দু’জনে কাজের সন্ধানে রাজধানী ঢাকায় চলে যান। 

নিহতের পরিবার জানায়, তিন দিন আগে দুলালীকে ঢাকা থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন রবিউল। কিন্তু দুলালী ঢাকায় যাবেন বলে স্বামীকে চাপ প্রয়োগ করেন। এতে দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হয়।

আরও পড়ুন: রাজধানীর সূত্রাপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় ভাসুরের ঘরে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দুলালীকে পরিবারের লোকজন উদ্ধার করেন। পরে খবর পেয়ে আদিতমারী পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের কোনো সন্দেহ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে জানান তিনি। 


একাত্তর/এসজে

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর