কু‌মিল্লার লালমাইয়ে শিশু ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৪:১৩ পিএম

কুমিল্লার লালমাই উপজেলায় রিকশা চালকের ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আবদুল মতিন (৫৫) নামের এক কৃষককে গ্রেপ্তার করেছে লালমাই থানা পুলিশ।

রোববার (১৭ জুলাই) ভোর রাতে লালমাই থানা পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় ফয়েজগঞ্জ বাজার থেকে অভিযুক্তকে আটক করেন।

স্থানীয়রা জানায়, উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের গজারিয়া গ্রামের কৃষক আবদুল মতিন গত ৩ জুলাই একই গ্রামের রিকশা চালকের ৯ বছরের শিশু কন্যাকে আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে খেতে নিয়ে মুখ চেপে ধর্ষণ করেন।

শিশুটির বাবা কুমিল্লা শহরে রিকশা চালান। তার মা অন্যের বাড়িতে কাজ করে।

ঘটনার দিন বিকেলে মা কাজ থেকে ফিরলে শিশুটি মাকে জানালে তিনি বাদী হয়ে গত ১৪ জুলাই লালমাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯ (১) ধারায় মামলা (নং ০৩, তাং ১৪/০৭/২০২২ইং) দায়ের করেন।

আরও পড়ুন: হবিগঞ্জে বাস-মাইক্রো সংঘর্ষে তিনজন নিহত

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড এবং স্থানীয় তদন্তের প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্ত আবদুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলমান।


একাত্তর/আরএ

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
অপ্রতিম হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তুহিনসহ তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা হত্যার দায় স্বীকার করলেও ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের...
‘আমার ছেলের বয়স যখন মাত্র দুই বছর, তখন সে এই এলাকায় এসেছে। অপ্রতিম আপনাদের কাছেই বড় হয়েছে, আপনাদের আদর-স্নেহ পেয়েছে, আপনাদের বাসায় খেয়েছে। তাই আজ আপনাদের কাছেই আমার অপ্রতিমকে সোপর্দ করছি,...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। একটি দামী আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে...
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবতার জন্য ভয়াবহ, এমনকি অস্তিত্বের জন্যও হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে জনপ্রিয় এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা অ্যানথ্রপিক।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির টিনের চালা উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়ালসহ বিভিন্ন অংশ।
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের ঘটনার পর আদাবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর