বেনাপোলে ৫৫ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৫:৫২ পিএম

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট থেকে বুধবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে প্রায় সাড়ে ৮০০ গ্রাম স্বর্ণালংকারসহ উম্মে সালমা নামের এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল। আটক সালমার বাড়ি ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায়।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, 'শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের ডিজির কাছ থেকে আমরা জানতে পারি, বুধবার সকালে একজন নারী পাসপোর্টযাত্রী ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণ নিয়ে যাচ্ছে। সেই খবর পেয়ে আমরা সকাল থেকে চেকপোস্টে অবস্থান করি এবং উম্মে সালমা নামের এক যাত্রীকে নজরদারিতে রাখি।

যাত্রীর কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হওয়ার পর ভারতে প্রবেশের আগে তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করি। প্রথমে স্বীকার না হলেও পরে তিনি তার ব্যাগের ভেতর থেকে পাকা সোনার তৈরি ১০টি চুড়ি ও একটি মোটা চেইন বের করে দেন। '

আটককৃত স্বর্ণের মোট ওজন ৮৪৩ গ্রাম। যার বাজারমূল্য ৫৫ লাখ টাকা। আটক স্বর্ণালংকার বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হবে এবং যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।


একাত্তর/এআর

দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে ব্যবসায়ী সোহাগ হোসেনের ভাড়া বাসায় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত আকস্মিক সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ করেছে। পূর্বের ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে...
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
সুন্দরবন থেকে পাচারের সময় চোরাশিকারীদের কবল থেকে দুটি জ্যান্ত চিত্রা হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার আলাদা দুটি অভিযানে হরিণ দুইটিকে উদ্ধার করা হয়। পরে, প্রয়োজনীয় চিকিৎসা শেষে বিকেলে সেগুলোকে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর