টাঙ্গন নদী থেকে বস্তাবন্দি মুমূর্ষু কিশোরী উদ্ধার

আপডেট : ২১ জুলাই ২০২২, ০৫:৫০ পিএম

ঠাকুরগাঁওয়ে ব্লাকমেইল করে রাতের আধারে ডেকে নিয়ে এক কিশোরী মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতনের পর হত্যার উদ্দেশ্যে বস্তাবন্দী করে টাঙ্গন নদীতে ফেলে দিলেও শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান তিনি। 

বৃহস্পতিবার (২১ জুলাই) হাত-পা বাঁধা অবস্থায় বস্তার ভেতর থেকে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয় ঠাকুরগাঁও সদর হাসপাতালে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র এক মাস আগে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মেয়েটিকে লেখাপড়ার উদ্দেশ্যে ভর্তি করা হয় ঠাকুরগাঁওয়ের একটি কওমি মহিলা মাদ্রাসায়। ভর্তির পর ঈদের ছুটি কাঁটিয়ে কয়েকদিন আগে মাদ্রাসায় ফিরে কিশোরী মেয়েটি। বুধবার রাতে কতিপয় যুবক কৌশলে তাকে ডেকে অন্যত্র নিয়ে যেতে চাইলে রাজি হয়নি কিশোরীটি। এরপর তাকে শারীরিক নির্যাতনের পর হাত-পা বেঁধে বস্তায় ভরে শহরের টাঙ্গন নদীতে ফেলে দেয় যুবকেরা। 

স্থানীয়রা জানান, বস্তা স্রোতে ভেসে নদীর ধারে আটকে গেলে সকালে তারা দেখতে পায়। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করলে প্রাণে বেঁচে যায় কিশোরীটি।

কিশোরীর পরিবার ও স্বজনদের অভিযোগ, তাকে মাদ্রাসায় ভর্তির আগে গ্রামের বাড়িতে ফিরোজা নামে এক নারীকে বাসা ভাড়া দেয়ার পর ওই নারী কিশোরীটির বিভিন্ন ধরনের ছবি তুলে বিভিন্ন জনের কাছে ছড়িয়ে দেয়। আর সেই ছবি নিয়ে ব্লাকমেইল করার চেষ্টা চালায় ওই যুবকরা। তাদের হাত থেকে রক্ষায় গত মাসেই তাকে ভর্তি করা হয় ঠাকুরগাঁওয়ের ওই মহিলা মাদ্রাসায়। তবে খোঁজ-খবর নিয়ে মাদ্রাসা পর্যন্তও হাজির হয় যুবকেরা।  

ভুক্তভোগী কিশোরী জানান, তার আপত্তিকর ছবি ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে ব্লাকমেইল করে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ওই যুবকরা। তাদের সাথে যেতে না চাইলে নির্যাতনের পর অচেতন করে ফেলা হয় তাকে।

মাদ্রাসার অধ্যক্ষ জানান, শিক্ষার্থীর পূর্বের ঘটনা পরিবারের পক্ষ থেকে তাদের জানানো হয়নি। জানালে আমরাও সতর্ক থাকতাম তার বিষয়ে।  

ঘটনার সত্যতা স্বীকার করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনার পর পুলিশ, ডিবি, পিবিআইসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সংস্থা অপরাধীদের সনাক্তে মাঠে নেমেছে।


একাত্তর/জো

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দেওয়া ‘মিড-ডে মিল’-এর ডিম খেয়ে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবাইকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে...
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর বিএসএফ নিহতের মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর