রাজবাড়ীতে নতুন ঘর পেলো ৬৪৬ গৃহহীন

আপডেট : ২১ জুলাই ২০২২, ০৬:০৪ পিএম

মুজিববর্ষ উপলক্ষে পুনরায় রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার ৬৪৬ টি গৃহহীন পরিবার পেয়েছে নতুন গৃহ। সেই সাথে রাজবাড়ী কালুখালী উপজেলাকে ঘোষনা করা হয়েছে ভুমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গনভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর এক যোগে সারাদেশে এ সকল গৃহ হস্তান্তর করা হয়। 

গৃহ হস্তান্তর উপলক্ষে রাজবাড়ীর পাঁচটি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলাদা আলাদাভাবে কর্মসূচী গ্রহন করা হয়। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ সম্মেলন  কক্ষে গৃহ হস্তান্তর করেন সংরক্ষিত নারী আসন ৩৪০ এর সংসদ সদস্য খোদেজা নাসরীন আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস।

জেলা প্রশাসনের তথ্য মতে, বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলায় ৪৫ টি, পাংশা উপজেলায় ২০০ টি, কালুখালী উপজেলায় ১২ টি, বালিয়াকান্দি উপজেলায় ২২০ টি, গোয়ালন্দ উপজেলায় ১৬৯ টিসহ মোট ৬৪৬ টি গৃহ হস্তান্তর করা হয়েছে।

এরআগে, রাজবাড়ীতে ১ম পর্যায়ে ৭৬০ টি,২য় পর্যায়ে ৪৩০ টি ঘর ও ২ শতাংশ জমিসহ প্রত্যেক উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। গত ২৪ এপ্রিল ৩য় পর্যায়ে ১ম ধাপে জমিসহ ২৮৬ টি ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসএ

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর