আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে আসামির ছুরিকাঘাতে বাদি খুন

আপডেট : ২১ জুলাই ২০২২, ১১:০০ পিএম

সুনামগঞ্জে আদালত এলাকায় জেলা আইনজীবী সমিতির অফিসের সামনের খোলা জায়গায় আসামির উপর্যুপরি ছুরিকাঘাতে মামলার বাদির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। 

ঘটনার পর ক্ষুব্ধ জনতা তিন আসামিকে আটক করে আইনজীবী সমিতিতে নিয়ে রাখার পর পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। তবে মূল আসামি পালিয়ে গেছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

জানা গেছে, নিহতের নাম খোকন মিয়া (৪৫)। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাল গ্রামের ফটিক মিয়ার ছেলে।

image


সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও মামলার আইনজীবী বাহার আহমদ জানান, জমিজমার বিরোধ নিয়ে খোকন মিয়া ও তার ভাই মাসুক মিয়ার সঙ্গে একই গ্রামের লাল মিয়ার ছেলে ফয়েজ মিয়া, আফরোস মিয়ার ছেলে সেবুল মিয়া ও সাজিদ মিয়া এবং বাদশা মিয়ার ছেলে শাহান মিয়ার বিরোধ ছিল। এ ঘটনায় আদালতে মামলা চলছে। 

তিনি জানান, মামলা চলাকালেই গত ১২ মে আসামিরা মামলার বাদিকে প্রাণনাশের হুমকি দিলে মাসুক মিয়া জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল। শুনানি শেষে বাদীর ভাই খোকন মিয়া আইনজীবী সহকারী সমিতিতে মামলার তথ্য জানতে আসলে সমিতির অফিসের সামনের খোলা জায়গায় আসামি ফয়েজ মিয়া, সেবুল মিয়া, সাজিদ মিয়া ও শাহান মিয়া তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করতে থাকেন। 

image


তিনি আরও জানান, এসময় তিন আসামি খোকন মিয়াকে ধরে রাখে এবং শাহান মিয়া ধারালো ছুরি দিয়ে খোকনের গলা, পিঠ, বুক ও পায়ে আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শত শত লোক নৃশংস এই ঘটনা দেখে ক্ষুব্ধ হয়ে আসামি চারজনকে আটক করেন। তবে মূল হামলাকারী শাহান মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। 

খবর পেয়ে পুলিশ জনতার হাতে আটককৃত তিনজনকে থানায় নিয়ে যায় এবং নিহত খোকন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে বলেও জানান তিনি।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


একাত্তর/জো

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর