ছবি তুলতে গিয়ে ট্রেনের নিচে পড়েও অক্ষত তরুণী

আপডেট : ২২ জুলাই ২০২২, ১০:০৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতুর উপর দাঁড়িয়ে স্বামীকে সাথে নিয়ে ছবি তোলার সময় ট্রেনের নীচে পড়েও ভাগ্যক্রমে বেঁচে গেছেন এক তরুণী। 

শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দুর্ঘটনার শিকার ওই তরুণীর নাম লিজা। তিনি উপজেলার বড় কুড়িপাইকা গ্রামের লিটন ভূঁইয়ার মেয়ে ও একই এলাকার জুনাইদ গাজীর স্ত্রী।

দুর্ঘটনার পর তাকে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার পর শারীরিকভাবে সুস্থ থাকলেও কিছুটা ট্রমায় ভুগছেন তিনি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় লিজা, তার স্বামী জুনাইদ ও অপর এক স্বজন আখাউড়া তিতাস ব্রিজের উপরে উঠে ছবি তুলছিলেন। 

এসময় নোয়াখালীগামী উপকুল এক্সপ্রেস ট্রেন আসতে দেখে সরে যেতে গেলে সবার সামনে থাকা লিজা হোঁচট খেয়ে রেললাইনে পড়ে যান ও তার উপর দিয়ে ট্রেনটি চলে যায়। তবে ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। 

এদিকে স্থানীয়দের অভিযোগ, বিনোদনের নামে প্রতিদিনই রেলসেতুটির ওপর শতশত তরুণ-তরুণী ভিড় করে। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে। তারা এ ধরণের প্রবণতা বন্ধে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন। 

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, এক তরুণী তার স্বামীকে নিয়ে রেলসেতুর ওপর ছবি তোলার সময় দুর্ঘটনাটি ঘটে।

তিনি জানান, সেতুর ওপর কেউ যাতে বিনোদনের নামে ভিড় করতে না পারে সেজন্য টহল টিম কাজ করে থাকে। এ টহল অব্যাহত থাকবে। 


একাত্তর/এসজে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর