পরকীয়া প্রেমিকের পরিবারের পিটুনিতে নারী নিহত, গ্রেপ্তার দুই

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০৩:২৮ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া রোকসানা বেগমকে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (২২ জুলাই) রাতে মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মনির হোসেন ও আমির হোসেন। দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

তিনি জানান, গত ১৮ জুলাই সোনারগাঁয়ের সাদিরপুর ইউনিয়নের বাইশটেকী দেওয়ান বাড়ীতে বিয়ের দাবিতে অবস্থান নেয়া এক সন্তানের জননী রোকসানা বেগমকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতের ছোট ভাই এনামুল হক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

জানা যায়, জীবিকার জন্য জামদানি শাড়ী তৈরির কাজ করতেন রোকসানা। সেই সুবাদে মনিরের সঙ্গে রোকসানার বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে বিয়ের জন্য তাকে চাপ দিলে মনির গড়িমসি শুরু করেন। 

আরও পড়ুন: শাহাদত হত্যাকাণ্ডের ৩০ বছর পর সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

পরে বিয়ের দাবিতে মনিরের বাড়িতে অবস্থান নেন রোকসানা। এসময় মনিরের স্বজনরা একাধিকবার তাকে বাড়ির বাইরে টেনেহিঁচড়ে বের করে দেন। পরে মনির ও তার স্ত্রীসহ অন্যান্যরা লোহার পাইপ ও লাঠিসোটা দিয়ে তাকে পিটিয়ে আহত করেন।

আশেপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‍্যাব।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর