ত্রাণের চাল আত্মসাৎ করে ইউপি চেয়ারম্যান কারাগারে

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৯:৪৫ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় চেয়ারম্যান মতিয়ার রহমানসহ দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৪ জুলাই) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুহাম্মদ আমিনুল ইসলামের আদালতে চেয়ারম্যান মতিয়ার রহমান ও চাল ব্যবসায়ী শাহাবুর রহমান আত্মসমর্পণ করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে এ বছরের ১৯ মে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমিতি কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন বাদী মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণ জানা যায়, ২০১৯ সালর ৮ আগস্ট ঈদুল আযহা উপলক্ষে দুই হাজার ৭৭০ জন দুস্থের জন্য কাশিপুর ইউনিয়ন ৪১ দশমিক ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সে সময় ২৪ মেট্রিক টন চাল উত্তোলন করেন। জায়গা না থাকার অজুহাতে বাকি ১৭ দশমিক ৫৫০ মেট্রিক টন চাল লোহাগড়া খাদ্যগুদামে রাখা হয়।

পরদিন ৯ আগস্ট দুপুর খাদ্যগুদামে থাকা চাল থেকে ৩ দশমিক ৬ মেট্রিক টন চাল ব্যবসায়ী শাহাবুর রহমানর সহায়তায় গুদাম থেকে বিক্রি করেন।

ওইদিন বিকেলে নড়াইল-যশোর সড়কের সারলিয়া এলাকা থেকে নসিমনসহ ১২০ বস্তা চাল (প্রতি বস্তায় ৩০ কেজি) আটক করে পুলিশ।

আরও পড়ুন: ইভিএমে কে কোথায় ভোট দেবে তা কিন্তু আমাদের কাছে চলে আসবে

এ ঘটনায় কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, লোহাগড়া উপজেলার তৎকালীন খাদ্যগুদাম কর্মকর্তা কামরান হাসান ও সারলিয়া গ্রামের চাল ব্যবসায়ী শাহাবুর রহমানের নামে মামলা হয়।


একাত্তর/আরএ

নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
নড়াইলে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ওই মাদ্রাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর