অতিরিক্ত দামে ইলেকট্রনিক পণ্য বিক্রি করায় জরিমানা

আপডেট : ২৫ জুলাই ২০২২, ১০:০৭ পিএম

মানিকগঞ্জে অতিরিক্ত দামে ইলেকট্রনিকস পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেইসাথে প্রতিষ্ঠানগুলোকে ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অভিযান পরিচালন করেন।

জেলা শহরের পৌর মার্কেট, বাসস্ট্যান্ড ও শহীদ রফিক সড়কের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতার ভিত্তিতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সম্প্রতি সারাদেশের ন্যায় মানিকগঞ্জে বিদ্যুতের সংকট মোকাবেলায় শুরু হয়েছে এলাকাভিত্তিক লোডশেডিং। ফলে ইলেকট্রিক দোকানগুলোতে চাহিদা বেড়েছে চার্জার ফ্যানসহ ইলেকট্রিক পণ্যের। এই চাহিদাকে পুঁজি করে অসাধু কিছু ব্যবসায়ী ইচ্ছেমত পণ্যের দাম হাঁকাচ্ছেন। গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান পরিচালনা করেন।

অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অভিযানে পৌর মার্কেটের ‘অভি ইলেকট্রনিকস’ নামের এক প্রতিষ্ঠানে ৭০০ টাকার ফ্যান বিক্রয় করা হয়েছে ১১৫০ টাকা এবং বাসস্ট্যান্ডে ‘আইয়ুব ইলেকট্রনিকস’ নামের দোকানে ৩৭০০ টাকার ফ্যান বিক্রয় করা হয়েছে ৪৪০০ টাকা। ক্রয়-রশিদ সংরক্ষণ না করে অতিরিক্ত মূল্যে ফ্যান বিক্রির অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৭০০০ টাকা করে মোট ১৪,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: চাষীদের চা পাতা কম দামে কেনায় দুই কারখানাকে জরিমানা

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোশাররফ হোসেন, ক্যাবে’র মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম শামসুন্নবী তুলিপ এবং ৩৮ আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ সহযোগিতা করেন।


একাত্তর/আরএ

যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর