মায়ের কাছ থেকে ছিনিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১২:৩৭ পিএম

নেত্রকোনায় আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ১৪ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে।

গত বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে জেলার মদন উপজেলার কাইটাইল বাজারের পাশে মদন-কেন্দুয়া সড়কে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৬ জুলাই) নির্যাতনের শিকার ওই কিশোরীর বাবা পাঁচ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন-বাশরী গ্রামের রাব্বি মিয়া (২৫) ও অন্তর মিয়া (২৩)।

ভুক্তভোগী কিশোরীর পরিবার জানায়, ওইদিন সন্ধ্যায় কিশোরীটি মায়ের সঙ্গে আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। উপজেলার তিয়শ্রী বাজারে আসলে অন্ধকার ঘনিয়ে আসে। সেখান থেকে একটি অটোরিকশা যোগে তারা কাইটাইল বাজারের পাশে এসে নামে। কিশোরীরকে রাস্তার এক পাশে রেখে অন্য পাশে অটোচালককে ভাড়া দিতে যায় তার মা। কিছু বুঝে ওঠার আগেই আরেকটি অটোরিকশায় পাঁচ যুবক উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে কিশোরীকে তুলে নিয়ে যায়। ভাড়া দিয়ে রাস্তার পাশে মেয়েকে না পেয়ে চিৎকার শুরু করেন মা। 

পরিবারটির অভিযোগ, পাঁচ যুবক কিশোরীকে চেতনানাশক খাইয়ে বাররী গ্রামের সেলিম মিয়া ঘরে আটকে রেখে ধর্ষণ করে। পরদিন সকালে হত্যার ভয় দেখিয়ে আরেক দফা ধর্ষণ করার সময় প্রতিবেশীরা বিষয়টি টের পেলে তারা পালিয়ে যায়। এর পর উদ্ধার করে পরিবারে খবর দেয়। 

আরও পড়ুন: ওসি প্রদীপের ২০ ও স্ত্রী চুমকির ২১ বছর সশ্রম কারাদণ্ড

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ওই কিশোরীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারদের বুধবার নেত্রকোনা আদালতে পাঠানো হবে। ওই কিশোরীকেও ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও কাউকে...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর