নাতির সাথে দেখা করতে গি‌য়ে প্রাণ গেল দাদীর

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০৯:৫৪ এএম

শেরপুরের নকলায় রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পৃষ্ট হ‌য়ে মারা গে‌ছেন নারজিনা আক্তার (৪৮) না‌মে এক পথচারী। 

বুধবার (২৭ জুলাই) রাতে উপজেলার গনপদ্দী কৈয়ার বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত নার‌জিনা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী খন্দকার পাড়া এলাকার মৃত মিরাজ আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূ‌ত্রে জানা যায়, নারজিনা আক্তার সন্ধ‌্যার পর বাড়ি থেকে গনপদ্দী এলাকায় নাতিকে দেখতে বের হন। রাত পনে ৯টার দিকে নাতির জন্য গনপদ্দী বাজারের দোকান থেকে চিপস ও চানাচুর কিনেন। রাস্তা পারাপারের সময় শেরপুরগামী সোনারবাংলা পরিবহনের চাকায় পৃষ্ট হ‌য়ে ঘটনাস্থলেই মারা যান নারজিনা আক্তার।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ব‌লেন, নকলা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের গনপদ্দী বাজারে শেরপুরগামী সোনারবাংলা পরিবহন চাপা দিলে নারজিনা আক্তার ঘটনাস্থ‌লেই মারা যান। ঘটনার পর ঘাতক বাস‌টি‌ পা‌লি‌য়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।


একাত্তর/আরবিএস  

দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
নেত্রকোনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নরসিংদীর প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলার শিবপুর উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় এই সড়ক...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর