বাঁধ ভাঙনের আতঙ্কে বালিয়াতলীর দেড় হাজার পরিবার

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০৬:৫৭ পিএম

বাঁধ ভাঙনের আতঙ্কে আছেন রাবনাবাদ নদী ও সাগর মোহনা ঘেষা পটুয়াখালীর বালিয়াতলীর ইউনিয়নের প্রায় দেড় হাজার পরিবার। ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে চর বালিয়াতলী গ্রাম রক্ষার মূল বেড়িবাঁধটি।

বাঁধের বটতলাসহ কয়েকটি অংশে জোয়ারের পানির তোড়ে তৈরি হয়েছে বিশাল গর্ত। ইতোমধ্যে বিলীন হয়ে গেছে বালিয়াতলীর ইউনিয়নের চর হাবিব গ্রাম। আর এতে করে নি:স্ব এখন শতাধিক পরিবার।  

গ্রামবাসীরা বলছেন, বাইরে তাদের চাষের জমি ও অনেক বসত ঘর ছিলো। ছিলো বিস্তীর্ণ এলাকাজুড়ে বনাঞ্চল। কিন্তু নদী ও সাগরের জোয়ারের পানির তোড়ে তা বিলীন হয়ে এই বাঁধে ভাঙন ধরেছে। এছাড়াও, প্রায় প্রতিদিনই ভাঙছে বাঁধের বিভিন্ন অংশ এবং স্লোপ।

image


তারা আরও বলছেন, এ গ্রামে একটি মাত্র আশ্রয় কেন্দ্র। তাতে তিন’শ মানুষের বেশি আশ্রয় হয় না দুর্যোগের সময়। এখন যদি বাঁধ ভেঙে যায় তাহলে দেড় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়বে। বন্ধ হয়ে যাবে পাঁচ গ্রামের দুই হাজার একর জমির আমন চাষাবাদ। জরুরী ভিত্তিতে বাঁধের ভেঙে পড়া স্লোপ মেরামতসহ বাঁধ রক্ষার দাবি জানিয়েছেন তারা। 

স্থানীয় জনপ্রতিনিধি মো. মহসীন এবং মর্জিনা বেগম বলছেন, বাঁধ রক্ষার দাবিতে এস টি ই পি প্রকল্পের সহযোগিতায় কমিউনিটি সিবিও সদস্য এবং গ্রামবাসীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। কিন্তু এতে কোনকিছুই আমলে নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। 

তাদের দাবী, প্রতিদিনই বাঁধের বিভিন্ন অংশ ধসে পড়ছে। এতে বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলি, লেমুপাড়া, আমতলীপাড়া, বড় বালিয়াতলি, দ্বিগর বালিয়াতলী গ্রামের দেড় হাজার পরিবার এখন আশঙ্কায়। 

image


কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন বলছেন, বাঁধের ভাঙা অংশ পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই বাঁধ রক্ষায় কাজ শুরু করার আশ্বাস দেন তিনি। 

একাত্তর/ এনএ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের তোড়ে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১৬টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে।
ভাঙন-জলোচ্ছ্বাসে দিশেহারা পটুয়াখালীর রাঙ্গাবালীর নদীভাঙন কবলিত চালিতাবুনিয়া ইউনিয়ন রক্ষার দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন করা হয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর বাঁধে ধস দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শরণখোলার খুড়িয়াখালী-বগী ভারাণী খালের পাশের রিং বাঁধের দুই স্থানের প্রায় ১০০ফুট ভেঙে গেছে। ওই স্থান দিয়ে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই এলাকার শতাধিক পরিবার।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর