ভাঙন-জলোচ্ছ্বাসে দিশেহারা চালিতাবুনিয়াবাসী, তিন দাবিতে মানববন্ধন

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০২:৫৪ পিএম

ভাঙন-জলোচ্ছ্বাসে দিশেহারা পটুয়াখালীর রাঙ্গাবালীর নদীভাঙন কবলিত চালিতাবুনিয়া ইউনিয়ন রক্ষার দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেন রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়াসহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা, শিক্ষার্থী, লেখক, সাংবাদিক ও বিশিষ্টজনেরা।

বক্তারা বলেন, চালিতাবুনিয়া ইউনিয়নটি দীর্ঘদিন ধরে নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। প্রতিবছর বর্ষা মৌসুম ও প্রাকৃতিক দুর্যোগের সময় অস্বাভাবিক জোয়ার কিংবা জলোচ্ছ্বাসে গোটা ইউনিয়ন প্লাবিত হয়। ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা, স্কুল এমনকি কবরস্থানও পানিতে প্লাবিত হয়।

ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, ভোট আসে, ভোট নেয়। প্রতিবার ভাঙন রোধের প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে তা বাস্তবায়ন হয় না। লোক দেখানো কিছু প্রকল্পে কাজ হলেও টেকসই বাঁধের কোনো উদ্যোগ নেই।

বক্তাদের দাবি, প্রতিবার বেড়িবাঁধ মেরামত করা হলেও তা টেকসই হয় না। বরং বর্ষা নামলেই সেই বাঁধ ভেঙে পড়ে। স্থায়ী ও কার্যকর সমাধান হিসেবে ব্লক দিয়ে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারের কাছে তিন দফা দাবি তোলা হয়। এগুলো হলো:

  • চালিতাবুনিয়ায় টেকসই ব্লক বাঁধ নির্মাণ।
  • নদীভাঙনে গৃহহারা মানুষের পুনর্বাসন।
  • ভূমিহীনদের জন্য খাস জমি বরাদ্দ। 

এসময় বক্তারা বলেন, নদীভাঙনের ফলে শত শত পরিবার একাধিকবার ভিটেমাটি হারিয়েছে। তাই ভাঙন কবলিত এলাকার মানুষের জন্য উল্লেখিত তিন দফা দাবি বাস্তবায়ন এখন মৌলিক দাবি।

এ কর্মসূচিতে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, চালিতাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাহাউদ্দীন হাওলাদার ও ঢাকাস্থ চালিতাবুনিয়া সমিতির সহসভাপতি রাজিব জুবায়ের প্রমুখ।

একাত্তর/আরএ
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
বঙ্গোপসাগরে এখন কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না, তার ওপর যোগ হয়েছে জলদস্যুতার আতঙ্ক। তবে সাধারণ কোনো ডাকাত দল নয়; অভিযোগ উঠেছে, মাছ ধরার আড়ালে বড়ো ট্রলার নিয়ে একশ্রেণির জেলে রূপী দস্যু হামলা...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন সোনারচরের বড় খাল এলাকায় ডাকাতির অভিযোগে ৯ জন জেলেকে ধরে নৌপুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা।
একদিকে সাগরের বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে নদীর বুক চিরে ছুটে চলা জেলে নৌকার সারি। কোথাও বালুচরে লাল কাঁকড়ার ছোটাছুটি, কোথাও ঝাউবনের পাতায় বাতাসের মৃদু দোলা; আবার কোথাও সবুজ বনের নীরবতা ভেঙে ভেসে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর