লক্ষ্মীপুরে দুই জামায়াত নেতা আটক

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৩:৩৬ পিএম

লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ (বামে) ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী। 

পুলিশ জানায়, শনিবার (৩০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকার বাসা থেকে নাছির উদ্দিনকে ও মজুপুর এলাকার বাসা থাকে মমিন উল্যাহকে আটক করা হয়। 

রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।  

আরও পড়ুন: ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত এক, আহত ২৫

তিনি জানান, তাদের বিরুদ্ধে সরকারবিরোধী কার্যক্রম ও সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে।  

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, জামায়াতের দুই নেতাকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। তখন কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত করা হবে।


একাত্তর/এসজে

দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর