রাণীনগরে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৬:৫৪ পিএম

নওগাঁর রাণীনগরে রামপ্রসাদ দাস ওরফে লিটন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহতের পরিবারের দাবি, লিটন বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সেই কারণেই বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে সে আত্মহত্যা করেছে।  

রোববার (৩১ জুলাই) দুপুরে উপজেলার কাশিমপুর দাসপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

রামপ্রসাদ দাস ওরফে লিটন কাশিমপুর দাসপাড়া গ্রামের মৃত বীরেন দাসের ছেলে।

আরও পড়ুন: রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত এক আহত ৯

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খান রামপ্রসাদ দাস ওরফে লিটন। এরপর লিটন গ্রামের ভেতর ঘোরাফেরা করতে থাকেন। এক পর্যায়ে বিষক্রিয়া হয়ে তিনি মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবক লিটনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/আরবিএস  

খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
কুমিল্লার হোমনা থানায় থানা হেফাজতে থাকা এক নারী আসামি ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামে এক সিনিয়র সহকারী পুলিশ সুপারের (এএসপি) গুলিবিদ্ধ মরদেহ তার অফিস কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। এসময় মরদেহের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। কর্মকর্তাদের দাবি, তিনি নিজের ব্যবহৃত...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মো. আশিকুর রহমান (৩০) নামের এক যুবলীগ নেতা আত্মহত্যা করেছেন। 
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর