৯ বছর ডোমার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১০:২২ পিএম

দীর্ঘ নয় বছর পর নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ জুলাই) দুপুরে ডোমার মহিলা ডিগ্রি কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।

ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন কার্যনির্বাহী সদস্য সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমি, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য  আফতাব উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, ডোমার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক চৌধুরী, ব্যারিস্টার ইমরান হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সুসংগঠিত। আমাদের দলে তৃণমূল পর্যায়ে নেতৃত্বকে মূল্যায়ন করে তাদেরকে বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের আসনে বসানো হচ্ছে। দলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধেও শৃঙ্খলা বিরোধী ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা অত্যন্ত সুসংগঠিত, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দল সারাদেশে যেভাবে সুসংগঠিত, আগামী নির্বাচনেও ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজয় হবে। সে কারণে বিএনপি শঙ্কিত।

পরে বিকেল ৫টার দিকে সম্মেলনের প্রথম পর্ব শেষে চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু করে বিভিন্ন পদে প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করার পর সভা মুলতবি ঘোষণা করা হয়। পরবর্তী সভায় কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য ২০১৩ সালের ৬ জুন  ডোমার উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। এরপর দীর্ঘ ৯ বছর পর সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন: সোমবার থেকে ১১০ টাকা লিটার সয়াবিন বেচবে টিসিবি

জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, সেখানে প্রার্থীদের জীবন বৃত্তান্ত নেয়া হয়েছে। কেন্দ্রের সঙ্গে কথা বলে পরবর্তী সময়ে কমিটি ঘোষণা করা হবে।


একাত্তর/আরএ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর