বাঘাইছড়িতে পাহাড় ধসের ১০ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক

আপডেট : ০১ আগস্ট ২০২২, ১২:১৬ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড় ধসে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে সড়ক যোগাযোগ। 

রোববার (৩১ জুলাই) রাত ৯টায় মারিশ্যা-দীঘিনালা সড়কের অজলচূগ বনবিহার  এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে বন্ধ হয়ে যায় ওই এলাকার সড়ক যোগাযোগ। 

খবর পেয়ে রাতেই সড়কের মাটি সরানোর কাজ শুরু করে বাঘাইহাট জোনের সেনাবাহিনী। পরে তাদের সাথে যোগ দেয় যুব রেডক্রিসেন্টের সদস্যরা। রাতে সড়কের একাংশের মাটি সরিয়ে মোটরসাইকেল ও সিএনজি চলাচলের পথ বের করা হয়।

পরে সোমবার (১ আগস্ট) সকালে সড়ক ও জনপথ বিভাগের লোকজন সেনাবাহিনীর সহায়তায় সড়কের সব মাটি সরিয়ে ফেলেন। এতে দীর্ঘ ১০ ঘণ্টা পর ভারী যান চলাচল স্বাভাবিক হয়। 

image


সকাল ৮টায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। এসময়  সড়কে চলাচল করা যানবাহন ও যাত্রীদের সতর্ক করা হয়। 

আরও পড়ুন: নরসিংদীতে ময়লার ড্রেন থেকে নবজাতক উদ্ধার

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। এর ফলে মাঝেমধ্যেই এই সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে সবাই সতর্ক থাকায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।


একাত্তর/এসজে

রাঙামাটি জেলার কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার (১৮ জুলাই) বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি নিষ্কাশনের প্রস্তুতি নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র...
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রাঙামাটির বিরল প্রজাতির গোলাপি হাতি শাবকটির মৃত্যু হয়েছে। মা হাতিসহ হাতির একটি পাল পাহারা দেওয়ায় দু’দিন ধরে শাবকটির মৃতদেহ উদ্ধার করতে পারছেন না বন বিভাগের কর্মকর্তারা। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর