ইভিএম নিয়ে আওয়ামী লীগ নেতার বিভ্রান্তিকর বক্তব্যে তদন্ত শুরু

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১২:২৭ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে তদন্ত শুরু হচ্ছে আজ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, বুধবার (৩ আগস্ট) সরেজমিন তদন্ত করতে আসছেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন। 

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তদন্ত প্রতিবেদন না পাওয়া এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে আওয়ামী লীগ নেতার বিতর্কিত মন্তব্যের পর স্থগিত করা হয় ওই ইউপির চেয়ারম্যান পদে নির্বাচন। 

উল্লেখ, গত ২৩ জুলাই আওয়ামী লীগের ওই ইউনিয়নের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম ফারুকের উপস্থিতিতে নির্বাচনী প্রচারের একটি উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগের সদস্য জোবায়দুল হক রাসেল বিভ্রান্তিকর বক্তব্য রাখেন। 

তিনি বলেছিলেন ‘ভোট হবে ইভিএমে, কে কোথায় ভোট দেবে তা কিন্তু আমাদের কাছে চলে আসবে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশনেরও কিছু নাই। ’ 

এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। যা ২৪ জুলাই ৭১ টিভিসহ বিভিন্ন গণমাধ্যম ও ইলেট্রনিক মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত হয়। 

আওয়ামী লীগ নেতার এমন বক্তব্য নিয়ে সব মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। বিব্রত হন প্রশাসনের কর্তাব্যক্তিরাও। অপরদিকে সাধারণ ভোটারদের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিয়ে দেখা দেয় শঙ্কা। 

ওই রাতে একাত্তর জার্নালে আওয়ামী লীগ নেতা জোবায়দুল হক রাসেলকে সংযুক্ত করে তার বক্তব্যের ব্যাপারে জানতে চাওয়া হয়। বিষয়টা নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। 

আরও পড়ুন: শেরপুর সীমান্তে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নির্বাচন কমিশনের (ইসি) নজরে আসার পর চেয়ারম্যান পদের ভোট স্থগিত করে গত ২৫ জুলাই (সোমবার) প্রজ্ঞাপন জারি করে ইসি।

এদিকে ভোট স্থগিত হলেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রচার চালিয়ে যাচ্ছেন। গত শুক্র ও শনিবার অটোগাড়িতে করে নৌকার পক্ষে মাইকিং করা হয়। এ বিষয়েও চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম মহসীন রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন,‘খবর পেয়ে মাইকিং বন্ধ করা হয়েছে। সব বিষয়ের তদন্ত হবে।’

গত ৭ ফেব্রুয়ারি নাজিরপুর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আমির হোসেন ব্যাপারী চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি শপথ নেওয়ার আগেই ১৯ ফেব্রুয়ারি হৃদ্ ‌ রোগে আক্রান্ত হয়ে মারা যান। একই ইউপির দুই নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিজানুর রহমান ৩ মার্চ মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান। এ কারণে ওই শূন্য দুটি পদে ২৭ জুলাই উপনির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য ছিল। মোট ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত হলেও ২৭ জুলাই (বুধবার) ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর