ভাসানচর থেকে পালানে নারী-শিশুসহ সাত রোহিঙ্গা আটক

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১২:২৩ পিএম

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ সাত রোহিঙ্গা জেলার সুবর্ণচর উপজেলায় আটক হয়েছেন। স্থানীয়রা তাদের আটকের পর থানা পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার আট নং মোহাম্মদপুর ইউপির এক নম্বর ওয়ার্ডের এছহাক মুন্সিরহাট থেকে স্থানীয়রা তাদের আটক করা হয়।

বুধবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে এ তথ্য জানান চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  দেবপ্রিয় দাশ।  

আটকরা হলো, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৭৪ নং ক্লাস্টারের মোহাম্মদ ইসমাইল (১৯), একই ক্লাস্টারের পারভিন আক্তার (২৮), মর্জিনা আক্তার (১৮), আয়াস (১০), মর্জিনা খাতুন (৮) বেছানা পরভেজ (৬) ও নুর বেগম (৩৯)।  তাদের সঙ্গে ছয় থেকে ১০ বছর বয়সী তিন শিশুও আছে। তারা সবাই হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প বসবাস করতেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে মোহাম্মদপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের এছহাক মুন্সিরহাটে এক সঙ্গে সাত রোহিঙ্গা আসেন। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেন এবং ভাসানচর থেকে পালিয়ে এসেছেন বলে জানান। পরে বিষয়টি চরজব্বর থানায় জানানো হয়। 

আরও পড়ুন: ইভিএম নিয়ে আওয়ামী লীগ নেতার বিভ্রান্তিকর বক্তব্যে তদন্ত শুরু

ওসি দেবপ্রিয় দাশ জানান, খবর পেয়ে রাতেই চরজব্বর থানার পুলিশ তাদের থানায় নিয়ে আসে। আটক রোহিঙ্গাদের থানায় রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর