ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০৮:২৮ পিএম

ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংর্ঘষের ঘটনায় গুরুতর আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় দুইজনের মৃত্যু হলো। 

বুধবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানিয়েছে ভোলা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান।  

তিনি জানান, গত রোববার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জ্বালানি ও বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামতে গেলে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটেকল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩৫ রাউন্ড টিআর সেল এবং ১৬৫ রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে। সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। নিহত হয় আব্দুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী। 

বিএনপির পক্ষ থেকে বলা হয়, ওই সংঘর্ষে জেলা ছাত্র দলের সভাপতি নুরে আলম গুলি বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে ভোলা সদর হাসপাতাল থেকে বরিশাল এবং ওই দিনই ঢাকায় নিয়ে যাওয়া হয়।  তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ দুপুরে ভোলা  জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম  রাজধানীর কমফোর্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার স্ত্রী ও একটি কন্যা শিশু রয়েছে।

আরও পড়ুন: পরিত্যক্ত অবস্থায় ৮০ হাজার মার্কিন ডলার উদ্ধার

এদিকে পুলিশের সঙ্গে বিএনপির সংর্ঘষের ঘটনায় পুলিশ বাদি হয়ে ৭১ জনের নামে ও অজ্ঞাত ৩০০ জনের নামে পৃথক দুটি মামলা করেছে। বুধবার পর্যন্ত ওই মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


একাত্তর/এসি

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর