পিকআপের ধাক্কায় অটোরিকশার দুই নারী যাত্রী নিহত

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১০:৩২ পিএম

নওগাঁর মহাদেবপুরে পিকআপের ধাক্কায় অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও পাঁচ যাত্রী।

বুধবার (৩ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার চকগৌরীর খরাতলীর মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন, জেলার মান্দার উপজেলার কুলীহার গ্রামের খোকার স্ত্রী আবেদা বিবি (৬০) ও জনাব আলীর স্ত্রী বেবি খাতুন (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুলীহার থেকে একটি অটোরিকশা যোগে তারা নওগাঁর দিকে আসছিলেন। ঘটনার সময় উপজেলার চকগৌরীর খরাতলীর মোড় এলাকায় অটোরিকশাটি পৌঁছালে নওগাঁর দিক থেকে ছেড়ে যাওয়া দ্রুতগতির একটি পিকআপ ধাক্কা দেয়। এতে সবাই গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পর আবেদা বিবির মৃত্যু হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বেবি খাতুনের।

নওগাঁ সদর হাসপাতালে জরুরি বিভাগের ইনচার্জ মেহেদী হাসান বলেন, হাসপাতালে আনার পথেই আবেদা বিবির মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত বেবিও মারা যান। বাকি পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার বিষয়টি থানা পুলিশকে অবহিত করার আগেই মরদেহ নিয়ে দ্রুত হাসপাতাল থেকে চলে গেছেন নিহতদের স্বজনরা।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, একটি দুর্ঘটনার খবর শুনেছি। দুর্ঘটনায় আহত দুইজন যেহেতু ন‌ওগাঁ সদরের মধ্যে মারা গিয়েছে, সেহেতু নওগাঁ সদর থানা পুলিশ এটি জানতে পারে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, দুইজন নিহত হওয়ার ঘটনাটি শুনেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি আমাদের জানায়নি। 


একাত্তর/জো 

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
‎পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের মেয়েসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর