কুড়িগ্রামে ইয়াবাসহ দু’জন আটক

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০৭:১১ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯৪ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকসহ দুইজনকে আটক করেছে রংপুর র‌্যাব-১৩’র একটি টিম। 

বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকা থেকে তাদের আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ ব্যাটালিয়নের একটি বিশেষ টিম নজরমামুদ এলাকার দক্ষিণ নজরমামুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে সন্দেহভাজন দুইজনকে তল্লাশি করে। এসময় তাদের কাছে ১৯৪ পিস ইয়াবা পাওয়া গেলে তা জব্দ করা হয় ও তাদের আটক করা হয়। 

জানা গেছে, আটককৃত দুই মাদক চোরাকারবারি হলেন উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের আফজাল হোসেনের ছেলে মামুন পোদ্দার (২২) ও একই ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে ও ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান হোসেন (২৫)।     

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। 


একাত্তর/জো

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর