মাদ্রাসা শিক্ষককে পেটানো চেয়ারম্যান হাজতে

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০৯:২৪ পিএম

নাটোরে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ও লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে জেলহাজতে পাঠিয়েছে নাটোরের একটি আদালত। 

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। 

এসময় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএফএম গোলজার রহমান নুরুজ্জামান কালুর জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার দুপুরে কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে হযরতপুর গোলাম ইয়াসিনিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাফর বরকতকে মারধর করার অভিযোগ ওঠে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালু এবং তার সমর্থকদের বিরুদ্ধে। 

ওইদিন সন্ধ্যায় নাটোর সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষক। মামলার পরপরই নাটোর শহর থেকে অভিযুক্ত চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে মাদ্রাসায় এসে চেয়ারম্যান এবং তার সমর্থকরা শিক্ষকদের গালিগালাজ করতে থাকে। প্রতিষ্ঠানে গালিগালাজ করতে নিষেধ করায় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাফর বরকতকে মারধর করে চেয়ারম্যান এবং তার সমর্থকরা। 

আরও পড়ুন: নীলা মার্কেটের নীলাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

পরে জাফর বরকতকে ধরে নিয়ে যাওয়া হয় লক্ষ্মীপুর-খোলবাড়িয়া ইউনিয়ন পরিষদে। খবর পেয়ে পুলিশ সুপার এবং জেলা প্রশাসক গিয়ে ওই শিক্ষককে ইউনিয়ন পরিষদ থেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

নাটোরের কোর্ট পরিদর্শক নজমুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালুর আইনজীবী তার জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


একাত্তর/এসজে

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছেন জুলাই শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। পাশাপাশি জিয়াউর...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর