নীলা মার্কেটের নীলাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০৯:২২ পিএম

পূর্বাচলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের জমি দখল করে গড়ে তোলা কথিত নীলা মার্কেটের মালিক ও রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলাকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক পদ সহ সকল নিম্নস্তরের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হয়েছে। 

পাশাপাশি সংগঠনবিরোধী কর্মকাণ্ডের দায়ে সংগঠনের সকল পদ থেকেও তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হয়।

বৃহস্পতিবার (৪ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের স্বার্থ, আদর্শ, তথা শৃঙ্খলাভঙ্গ ভঙ্গের দায়ে গঠনতন্ত্রের ৪৭ এর (ক) এবং ৪৭ এর (ঙ) ধারা মোতাবেক গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সহ নিম্নস্তরের সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

একাত্তর টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ভূঁইয়া।

ফেরদৌসী আলম নীলা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক পদে দায়িত্ব পালন করার পাশাপাশি রূপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে পূর্বাচলে জমি দখলসহ নানা অবৈধ কাজে দাপট আর প্রভাব খাটানো এবং অর্থ আত্মসাতের অসংখ্য অভিযোগ রয়েছে।  

আরও পড়ুন: এবার পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া ভ্রমণে পর্যটনের প্যাকেজ

রাজউকের পূর্বাচলে প্রতিবন্ধীদের বরাদ্দের জায়গা দখল করে তিনি প্রতিষ্ঠা করেছেন লেডিস ক্লাব, এছাড়া নীলা কনভেনশন হল, পূর্বাচল ক্লাবের দখলদারিত্ব, ইউছুফগঞ্জ স্কুলের গরুর হাটের টাকা আত্মসাতের মাধ্যমে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন কোটি কোটি টাকা। রাজউকের কতিপয় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে তার অবৈধ সম্পদের পরিমাণ হাজার কোটি টাকার ঊর্ধ্বে বলে ধারনা করা হয়।


একাত্তর/এসজে 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
রাজধানীর পূর্বাচলে এশিয়ান হাইওয়ে সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে।
নোয়াখালীতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কুড়িগ্রামে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা কার্যালয় লেখা ব্যানার টাঙানো হয়। পরে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতাকর্মীরা পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয়টি...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর