সাজেকে বিষাক্ত সাপের কামড়ে তরুণের মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০১:২১ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাইবাছড়া গ্রামে সাপের কামড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।   

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এরপর স্থানীয় কবিরাজের বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৬ আগস্ট) ভোররাতে তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত তরুণ সুখেন চাকমা বাইবাছড়া গ্রামের তত্ত্ব চাকমার একমাত্র ছেলে। 

স্থায়ীয় কার্বারী বিশ্বমুনি চাকমা জানান, সাপে কামড়ানোর পরে স্থানীয় কবিরাজ সুখেনকে নিজ বাড়িতেই চিকিৎসা দিলেও তাতে সুফল মেলেনি। ভোররাত দুইটার দিকে তার মৃত্যু হয়। তাকে কবিরাজের চিকিৎসা না করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে এই ধরনের ঘটনা হতো না বলে মনে করেন তিনি। 

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। সচেতনতার অভাবে অকালে ছেলেটা মারা গেলো। পরিবারের একমাত্র সন্তানের মৃত্যুতে তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, এই ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে এই বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে যাতে আগামীতে এই ধরনের ঘটনা আর না ঘটে।


একাত্তর/জো 

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর