বাসচাপায় ভ্যানচালক ও যাত্রী নিহত, আহত দুইজন

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০২:৩১ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় ভ্যানের চালক ও ভ্যানের এক যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (৬ আগস্ট) সকাল ছয়টায় ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়ায় এ দুর্ঘটনাটি ঘটে। 

জানা গাছে, নিহত ভ্যানচালক শাহাজাহান আলী (৫০) বোয়ালিয়া গ্রামের শিববাড়ী পাড়ার আলহাজ্ব বাতেন মন্ডলের ছেলে আর নিহত ভ্যানের যাত্রী ফরিদ শেখ (২২) নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে। আহত দুইজন হলেন ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেল এর পুত্র এজাদুল (৩৫) ও মালাধর গ্রামের ইয়াছিন আলীর পুত্র হামিদুল (৩৩)। 

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী হজরত শাহজালাল শাহপরান নামের একটি যাত্রীবাহী বাস বোয়ালিয়া মোড়ে তিন যাত্রীসহ ভ্যানটিকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। ভ্যান বাসটির নিচে আটকে গেলে সেই অবস্থায়ই প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর অবস্থা বেগতিক দেখে বাসটি রেখেই চালক ও সহযোগী পালিয়ে যায়।

image


তিনি আরও জানান, ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দুইজন নিহত ও বাকি দুইজন গুরুতর আহত হন। আহত দুইজনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী প্রধান জানান, নিহত দুইজনের মরদেহ ও বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 


একাত্তর/জো

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর