পলাশবাড়ীতে গ্রাহকের তোপের মুখে প্রিপেইড মিটার খুলে নিলো নেসকো

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫১ এএম

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন করতে গিয়ে গ্রাহকদের তীব্র তোপের মুখে পড়েছেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কর্মীরা। পরিস্থিতির চাপে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে সদ্য লাগানো প্রিপেইড মিটারগুলো খুলে নিয়ে যেতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে পলাশবাড়ী পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে পলাশবাড়ী পৌর এলাকায় পুরনো মিটার পরিবর্তন করে ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু করে নেসকো। তবে মিটার স্থাপনের পর থেকেই গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

গ্রাহকদের প্রধান অভিযোগগুলো হলো- আগের তুলনায় অতিরিক্ত বিল কাটা, রিচার্জ করতে গিয়ে চরম ভোগান্তি, অজ্ঞাত বা গোপন চার্জ কর্তন, সেবা পাওয়ার ক্ষেত্রে গ্রাহক হয়রানি।

সোমবার বিকেলে নেসকোর কর্মীরা নতুন করে মিটার স্থাপন করতে গেলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত জনতা মিটার স্থাপনের কাজ বন্ধ করে দেন এবং ইতিমধ্যে যেসব মিটার লাগানো হয়েছে, সেগুলো খুলে নেওয়ার দাবি জানান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জনরোষ থেকে বাঁচতে নেসকো কর্মীরা বসানো মিটারগুলো খুলে নিয়ে এলাকা ত্যাগ করেন।

এলাকাবাসীর দাবি, তাদের না জানিয়ে এবং কোনো ধরনের জনসচেতনতা তৈরি না করেই এই মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মিটার খুলে নেওয়ার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও নেসকোর পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা চলছে।

এ বিষয়ে স্থানীয় নেসকো কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে উদ্ভূত পরিস্থিতির কারণে ওই এলাকায় আপাতত মিটার স্থাপনের কাজ স্থগিত রয়েছে।

একাত্তর/এসি
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ শ্রাবণী আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উন্নত চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবারের হাতে এই...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর