পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় ১১ বছর বয়সী ওই শিশুকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন।

ভুক্তভোগীর স্বজনেরা জানান, গত শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় প্রতিবেশী বাড়ি থেকে দুধ নিয়ে ফিরছিল শিশুটি। পথে ভবানীপুর গ্রামের রিফাত মিয়া (১৯) নামে স্থানীয় এক তরুণ শিশুটির মুখ চেপে ধরে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে চাকু দিয়ে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকার শুনে পথচারী ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যার অফিসার ডা. শিশির কুমার ঘোষ বলেন, শিশুটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ঘটনায় গত রোববার (৫ এপ্রিল) রাতে শিশুটির বাবা বাদি হয়ে অভিযুক্ত রিফাত মিয়ার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খান জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত রিফাত তার পরিবারসহ পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

একাত্তর/এসি
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর