শ্রেণিকক্ষের সিলিং ফ্যান খসে পড়লো ছাত্রদের মাথার উপর

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৫:১১ পিএম

পটুয়াখালীতে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চালকালে সিলিং ফ্যান খড়ে পড়ে তিন ছাত্র আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পাঠদানকালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- ওই শ্রেণির তাকি, তামিম ও তাফসিন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিদ্যালয়টির শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, এ সময় গণিতের ক্লাস চলছিল। হঠাৎ করে শ্রেণিকক্ষের চলন্ত ফ্যান খসে পড়ে। এতে ওই ছাত্ররা মাথায় ও কপালে আঘাত পায়। তাদের তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছে।  এর মধ্যে তাকির আঘাত গুরুতর বলে জানা গেছে।

আরও পড়ুন: উত্তরায় ভাঙাড়ি দোকানে বিস্ফোরণ, দগ্ধ আট

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন জানান, চিকিৎসকের পরামর্শে আহত ছাত্রদের সিটি স্ক্যান করা হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত। কী কারণে ফ্যানটি খসে পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। 


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর