উত্তরায় ভাঙাড়ি দোকানে বিস্ফোরণ, দগ্ধ আট

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৪:৫৫ পিএম

রাজধানীর উত্তরায় একটি ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আটজনকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ভর্তি হয়েছে। আহতদের বেশির ভাগই রিকশাচালক বলে জানা গেছে।

শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগ থানার কামারপাড়া রাজাবাড়ি এলাকায় ভাঙারি দোকান ও রিকশার গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪০), রিকশাচালক মিজানুর রহমান (৩৫), শাহীন (২৫), নূর হোসেন (৫০), শফিকুল ইসলাম (৩০), মাসুম মিয়া (৩৫), আল আমিন (৩০) ও গ্যারেজের মিস্ত্রী মো. আলমগীর (আলম) (২৩)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা একজন জানান, কামারপাড়া এলাকায় একই ছাউনির নিচে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ ও ভাঙারির দোকান। সেই ভাঙারির দোকানে পরিত্যক্ত পারফিউম এর কিছু বোতল কোনো কারণে আগুনের স্পর্শ এসে বিস্ফোরিত হয়। সেখান থেকে আগুনের ঘটনা ঘটে এবং রিকশার গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের থেকে ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, কামারপাড়া এলাকায় একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সেখানে দুইটি ইউনিট পাঠানো হয়েছে। নিয়ন্ত্রণে কাজ করছিল আমাদের ইউনিটগুলো। তবে কিছুক্ষণ পরেই আগুন নিভে যায়।

আরও পড়ুন: সরকার নির্ধারণের আগ পর্যন্ত বাড়তি ভাড়া না নেওয়ার নির্দেশ

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন জানান, আটজন দগ্ধ বার্ন ইনস্টিটিউটে এসেছে। এদের অবস্থার অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

তুরাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ওই ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডের বেশ কয়েকজন দগ্ধ হয়েছি বলে জানতে পেরেছি। সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর