মানিকগঞ্জে আগুনে পুড়লো সাত ঘর, বৃদ্ধার মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৯:১৮ পিএম

মানিকগঞ্জে আগুনে একটি বাড়ির সাতটি ঘরসহ ফসল পুড়ে গেছে। এ সময় আগুনের তাণ্ডব দেখে ৮০ বছরের এক বৃদ্ধা অসুস্থ হয়ে মারা গেছেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শনিবার (৬ আগস্ট) সকাল আটটার দিকে জেলার হরিরামপুর উপজেলার গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামে আগুনের এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই বৃদ্ধার নাম সালেহা (৮০)। তিনি ওই গ্রামের বাসিন্দা।

গোপীনাথপুর গ্রামের জামাল মল্লিক জানান, শনিবার সকাল আটটার দিকে তাদের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। একে একে পুড়ে যায় নিজের ঘরসহ অন্য ভাইদের ঘরও। 

তিনি জানান, আগুনে ধান, পেঁয়াজসহ অনেক ফসলের ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে গেছে একটি ছাগল। এ সময় আগুনের তাণ্ডব দেখে মা সালেহা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য স্থানীয় ঝিটকা বাজারে একটি মেডিক্যাল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পুলিশ পরিচয়ে সমুদ্র সৈকতে দম্পতিকে মারধর

হরিরামপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম বলেন, গোপীনাথপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। এক ঘণ্টার মধ্যে আগুন নেভানো হয়েছে। আগুনে ফসলের ক্ষতি হয়েছে। একটি ছাগল পুড়ে মারা গেছে। সাতটি টিনের ঘর পুরে গেছে।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।


একাত্তর/এসি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর