হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৩:২৫ পিএম

মাদারীপুরে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা মামলার আসামি এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (৭ আগস্ট) সকালে রাজৈর উপজেলার চৌরাশি গ্রামে একটি বাগান থেকে শাহীনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত শাহীন শেখ (২৫) বাজিতপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি ওই এলাকার মুরগি ব্যবসায়ী সোহেল হাওলাদার হত্যা মামলার আসামি ছিলেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাইনউদ্দিন হাওলাদার (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ।

পুলিশ, স্বজন ও স্থানীয়রা জানান, বাড়ির লোকজন শনিবার অন্যত্র বেড়াতে যাওয়ায় রাতের খাবার খেয়ে ঘরে একাই ঘুমিয়ে পড়েন শাহীন। পরে রোববার সকালে রাজৈর উপজেলার চৌরাশি গ্রামের একটি বাগান থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। 

তার পরিবার ও স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার কারণে কিছুদিন ধরে শাহীনকে হত্যার ঘোষণা দিয়ে আসছিল প্রতিপক্ষের লোকজন। এরই জের ধরে শনিবার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়। 

স্থানীয় অন্য একটি সূত্র জানায়, ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুনোখুনি, রেষারেষির ঘটনা দীর্ঘদিনের। একপক্ষ আরেক পক্ষকে ফাঁসাতে প্রায়ই এমন ঘটনার সৃষ্টি করে। 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, প্রতিপক্ষের লোকজন, নাকি হত্যা মামলা থেকে বাঁচতে নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। 


একাত্তর/জো

সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর