চুরি যাওয়া শিশু ১৮ ঘণ্টা পর উদ্ধার, একজন আটক

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০১:১৮ এএম

ঘরের সিঁধ কেটে চুরি হওয়ার ১৮ ঘণ্টা পর সাত বছরের শিশু রিসানকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে জাকির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

রোববার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে বাউফল ও বাকেরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দূর্গাপাশা ইউনিয়নের পাটকাঠি খেয়াঘাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

আটককৃত জাকির হোসেন বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের বাসিন্দা এবং ভুক্তভোগী পরিবারের পূর্ব পরিচিত।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাউফলের কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের হাবিবুর রহমানের শিশুপুত্র রিসান তার মা হাওয়া বেগমের সাথে নানা কুদ্দুস আকনের গ্রামের বাড়িতে বসবাস করতো।

শনিবার রাতে কুদ্দুস আকনের ঘরের সিঁধ কেটে রিসান ও তাদের ব্যবহৃত মুঠোফোনটি নিয়ে যায় জাকির হোসেন এবং তার দুই সহযোগী। এ ঘটনার পর রিসানের স্বজনরা বিষয়টি বাউফল থানায় অবহিত করার পর পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

রোববার বিকেলে বাকেরগঞ্জের দুর্গাপূজা ইউনিয়নের পাটকাঠি খেয়াঘাট এলাকায় জাকির হোসেন সঙ্গে শিশু রিসানকে দেখে এলাকাবাসী চ্যালেঞ্জ করে। এসময় পালানোর চেষ্টা করে ব্যর্থ হন জাকির।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রিসানকে উদ্ধার করে। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেনকে আটক করা হয়।

image


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির শিশু অপহরণের বিষয়টি স্বীকার করেছেন। তবে ঠিক কি কারণে শিশু রিসানকে তিনি অপহরণ করেছিলেন তা জানা যায়নি।

আরও পড়ুন: পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, টাকা-পয়সার লেনদেন নিয়ে রিসানের পরিবারের সাথে বিরোধ ছিল অভিযুক্তের।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।


একাত্তর/আরএ

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর